মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে কাদিয়ানী সম্মেলন বন্ধের দাবী

পঞ্চগড়ে কাদিয়ানী সম্মেলন বন্ধের দাবী


মোঃ আবু তৈয়ব,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:


আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া পঞ্চগড়ের আহমদ নগরে কাদিয়ানিদের ৩ দিনব্যাপী সম্মেলন বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।


মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে তিনি বলেন, খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানীরা সু্স্পষ্টভাবে অমুসলিম তথা কাফের। ইসলামবিদ্বেষী আন্তর্জাতিক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তারা মুসলিম নাম ও পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ঈমানহারা করার মিশন চালাচ্ছে। তাদের প্রতারণাপূর্ণ কার্যক্রমের কারণে দেশের কোটি কোটি তাওহিদী জনতা চরম বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর। কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন নয়, তারা বেআইনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতায় বিঘ্ন ঘটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও চরম হুমকি তৈরি করছে।


আল্লামা ইয়াহইয়া আরো বলেন, আমরা জানতে পেরেছি পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সম্মেলন আয়োজনের লক্ষ্যে কাদিয়ানীরা প্রস্তুতি গ্রহণ ও প্রচারণা চালাচ্ছে। এতে দেশের আলেম সমাজ ও রাসূলপ্রেমি তাওহিদী জনতা গভীরভাবে উদ্বিগ্ন। এই সম্মেলন চলতে দিলে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার প্রবল আশংকা আছে। তাই সরকারের প্রতি পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে আমরা জোর দাবী জানাচ্ছি।
তাছাড়া বাংলাদেশে কাদিয়ানীদের সকল কার্যক্রম বন্ধ এবং জাতীয় সংসদে আইন পাস করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোরালো আহ্বান জানাচ্ছি।


তিনি আরো বলেন, প্রতিটি মুসলমানের জন্য খতমে নবুওয়াতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন ঈমানের অপরিহার্য অঙ্গ। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী কথিত আহমদিয়ারা খতমে নবুওয়াতে বিশ্বাস করে না। সুতরাং তারা কোনভাবেই মুসলমানদের কোনো পরিভাষা, যেমন মসজিদ, মাদ্রাসা, মিম্বার, আযান, সালাত, রোযা, ঈদ, কুরবানী ইত্যাদি পরিভাষা ব্যবহার করতে পারবে না। তারা অমুসলিম পরিচয় নিয়ে অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের মতো এদেশে বসবাস করলে তাতে আমাদের কোন আপত্তি নেই।


আল্লামা ইয়াহইয়া বলেন, বায়তুল্লাহ আল্লাহর ঘর- কেউ অস্বীকার করলে সে যেমন কাফের। কুরআন আল্লাহর কিতাব- কেউ অস্বীকার করলে সে যেমন কাফের, ঠিক তেমনিভাবে খতমে নবুওয়তকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেও ঈমানহীন অর্থাৎ কাফের।
তিনি বলেন, এদেশের মুসলমানদের ঈমান আক্বিদা হেফাজতের জন্য, তাদের প্রতারণা ও ধোঁকায় পড়ে ঈমানহারা হওয়ার হাত থেকে সাধারণ মুসলমানকে বাঁচানোর জন্য পঞ্চগড়ের আহমদ নগরে কাদিয়ানীরা যে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে তা বন্ধ করতে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। এই ধরনের আয়োজন বন্ধ না করলে ইসলাম প্রিয়, নবী প্রেমিক তৌহিদি জনতা ফুঁসে উঠবে।


ইতিপূর্বে সরকার যেভাবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে তাদের এ জাতীয় সম্মেলন বন্ধ করেছিলো, এবারোও তাদের সম্মেলন বন্ধ করে সাধারণ মানুষকে তাদের ধোঁকা ও বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া থেকে রক্ষা করতে তাদের সম্মেলন বন্ধ করা সরকারের নৈতিক দায়িত্ব। যদি এর ব্যত্যয় ঘটে এবং এর ফলে দেশে উদ্ভূত কোনো পরিস্থিতি তৈরি হয় তখন এর দায়ভার সরকারকে বহন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com