এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আসলেই সত্যি এক স্বপ্নের সফল বাস্তবায়ন। স্বাধিনতার মাস মার্চেই চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার উপকূলীয় ইউনিয়ন গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার সকাল বাজার ও গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের মাঝখানে মোবাইল টাওয়ার সংলগ্ন আমির সিকদার মার্কেটের দ্বিতল ভবনটিই সফলতার সাথে উদ্বোধন হতে চলছে “আইডিয়াল ক্লিনিক” নামে প্রাথমিক ভাবে ১২ শয্যার পুর্নাঙ্গ মিনি হাসপাতাল হিসাবে।
সার্বক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসক সহ, সর্বাধুনিক মেশিন ও দক্ষ ল্যাব এক্সপার্ট সহ উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টার, সিজারের সুযোগ সহ উন্নতমানের ম্যাটারনিটি সেন্টার, ডায়াবেটিক সেন্টার, খতনা সেন্টার, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস সহ বিশেষজ্ঞ ডক্টরদের চেম্বার এবং এ ক্লিনিকটিতে থাকছে চিকিৎসা সেবা গ্রহিতাদের প্রত্যাশা পুরনে আরো বিভিন্ন সুযোগ সুবিধা।
“চিকিৎসায় বানিজ্যই মুখ্য নয়- সেবাই কাংখিত লক্ষ্য” শ্লোগানে আনোয়ারা উপজেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল আবছার চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা উপকূলীয় এলাকা গন্ডামারা ইউনিয়নের গন মানুষের স্বপ্ন পুরনের পাশাপাশি দেশের সর্ববৃহৎ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প “এস এস পাওয়ার প্ল্যান্টে কর্মরত হাজার হাজার শ্রমিকের জরুরী চিকিৎসা সেবার কথা বিবেচনায় এনে মানবিক এ প্রকল্পটি বাস্তবায়নে সাহসী এ উদ্যোগটি গ্রহন করে প্রায় ৮০% কাজ সফলতার সাথে সমাপ্ত করেছেন। মহান স্বাধিনতার মাস মার্চের যে কোন সময় অাইডিয়াল ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রোগী ভর্তি সহ সেবাগ্রহিতারা তাদের স্বপ্নের কাংখিত চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন বলে জানিয়েছেন আইডিয়াল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) নুরুল আবছার।
তিনি আরো জানিয়েছেন, ক্লিনিকটি চালু হওয়ার পর এলাকার স্থানীয় অনেক মানবিক মানুষদের আগ্রহ ও ইচ্ছার সম্মানজনক বিবেচনায় মহৎ চিকিৎসা সেবার মানবিক এ প্রকল্পে অংশিদার হতে চাইলে স্থানীয় আগ্রহীদের অধিকার ও ইচ্ছা পুরনে সীমিত সংখ্যক শেয়ার উম্মুক্ত করা হবে। আইডিয়াল ক্লিনিক প্রকল্পটি দ্রুত ও সফল বাস্তবায়নে তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্যঃ জনাব নুরুল আবছার আনোয়ারা উপজেলায় “ছায়াপথ ক্লিনিক ও হাসপাতাল, আইডিয়াল ক্লিনিক ও টাচ্ কেয়ার” নামে গত এক দশকে আরো ৩/৪ টি হাসপাতাল ও ক্লিনিক সুনাম, দক্ষতা ও সফলতার সাথে পরিচালনার মাধ্যমে সর্বস্তরের মানুষের দোয়া ও ভালবাসায় সিক্ত হয়ে আসছেন।
Leave a Reply