মোঃ আবু তৈয়ব.হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় মোঃ তারেক (২০) নামে এক রিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌধুরীহাটের এলিট সিটি সংলগ্ন দাতা রাম সড়ক হতে তার লাশ উদ্ধার করা হয়।
সে দীর্ঘ দিন ধরে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বোয়ালীকূল এলাকায় বসবাস করে আসছিল।
তার পৈত্রিক বাড়ি হাতিয়া উপজেলায়।
গলাকাটা লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকূল ইসলাম জানান, খবর পেয়ে এলিট সিটি হতে তারেক নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply