বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ভালোবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত পরিচ্ছন্নতা কর্মীরা

গৌরীপুরে ভালোবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত পরিচ্ছন্নতা কর্মীরা

ওবায়দুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ): 

বিশ্ব ভালোবাসা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমান উল্লাহ আমান। তিনি ময়মনসিংহ  জেলার মুস্তাকিম (প্রাঃ) হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের গো-হাটা হরিজন পল্লীতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন ডাঃ আমান। পরে এই চিকিৎসকের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রত্যেক পরিবারে শীতবস্ত্র উপহার দেয়া হয়।

এসময় ডাঃ আমানের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সকালের খাবার বিতরণ করা হয়। পরে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে খাবারে অংশ নেন এই চিকিৎসক।

ডাঃ আমান উল্লাহ বলেন, নিজেরা অপরিচ্ছন্ন হয়ে যারা এই শহরকে পরিচ্ছন্ন রাখে আমার পরিচ্ছন্নতা কর্মী ভাই- বোনেরা। তাই ভালোবাসার এই বিশেষ দিনটিতে তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করার জন্যই আজকের এই ক্ষুদ্র আয়োজন। চিকিৎসা সেবা ও শীতবস্ত্র উপহার পাওয়ার পর তাদের মুখে  যে হাসি ফুটে উঠেছে এটাই আমার পরম পাওয়া।

হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোড় বলেন, ভালোবাসা দিবসে ডাক্তার সাবের কাছ থেকে ফুল পাইয়া পোলাপান তো মেলা খুশি। আমরারে ফ্রি চিকিৎসা ও কম্বল দিছে। যাওয়ার সময় ডাক্তার সাব বলছে উনার চেম্বারে  গেলে আমাদের আজীবন ফ্রি চিকিৎসা দিবে। আমরা অনেক খুশি।

কর্মসূচিতে অংশ নেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাংবাদিক আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিলন খান, নাজমুল হুদা, জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com