মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সভা অনুষ্ঠিত


মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। আগামী ১৫ মার্চের আগেই প্রস্তাবিত এ পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়া হবে। এতে পার্বত্য জেলার পাশাপাশি গুরুত্ব পাবে উপকূলীয় জেলাগুলো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় অভিযোজন পরিকল্পনার সমন্বয়ক মো. মিজানুল হক চৌধুরী এ কথা জানিয়েছেন। 


সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে বরিশালের বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুল হক চৌধুরী জানান, উপকূলীয় জেলা গুলোকে প্রধান্য দিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কাজ করা হচ্ছে। এটি এখন শেষ পর্যায়ে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসীকে যেসব সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, তা সমাধানে কাজ করা হবে বলেও জানান তিনি।

  
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সঞ্জয় কুমার ভৌমিক।


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (জাতিসংঘ অনুবিভাগ) যৌথভাবে এ পরামর্শ সভার আয়োজন করে। সভায় অনলাইনে বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com