বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল


জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক আব্দুল আউয়াল সভাপতি ও শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট হয়।


সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকটে মোস্তাক আলম টুলু ভোট শেষে ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাকের উল্লাহ ও কামরুল হাসান। 


“সিএনআই এশিয়া ডট নিউজের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিটিজি ক্রাইম টিভি ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। 


“সাধারণ সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. শাকিল আহমেদ পেয়েছেন ৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠ ডটকমের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন পেয়েছেন ৯ ভোট। 


এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএপি টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রহিম শুভ ২৩ ভোট ও একই পদে অন্য দিগন্ত ডটকমের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাপ্পীও ভোট পান ২৩ ভোট। পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু লটারীর মাধ্যমে রহিম শুভকে নির্বাচিত ঘোষণা করেন। 
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনটির ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা হয়। এছাড়াও বাকি ১০টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়। ৪৯ টি ভোটের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। 


বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে সবার সংবাদ টোয়েন্টিফোর ডটকমের তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আলোচিত কণ্ঠ ডটকমের জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক পদে প্রজন্মকণ্ঠ ডটকমের জুনাইদ কবির, দপ্তর সম্পাদক পদে প্রেস লাইভ টুয়েন্টিফোর ডটকমের জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক পদে ট্রাইব্যুনাল টোয়েন্টিফোর ডটকমের নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকমের আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে আজকে আলো ডটকমের সুজন আলী, নির্বাহী সদস্য পদে আজকের পত্রিকা ডটকমের রহিম উল আলম খোকন, বাংলার অধিকার ডটকমের মাজেদুর রহমান মাজেদ ও ঢাকার কণ্ঠ ডটকমের আব্দুল আজিজ আরিফ। 


নির্বাচনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com