বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (১৪ ফেব্রুয়ারী সোমবার)  উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 


বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল।এছাড়াও সভায় কমিটির অন্য সদস্য কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং  সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, জমিরুল ইসলাম ও আতিকুররহমান বকুল, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক হোসেন প্রমুখ। 


বক্তারা তাদের বক্তব্যে পৌর শহরসহ উপজেলায় মাদকসেবন ও মোটরসাইকেল চুরি বৃদ্ধির সমস্যাটি তুলে ধরেন। এইসাথে তারা পৌর শহরে বেপরোয়া যানবাহন চালানোর কথাও বলেন। ওসি তার বক্তব্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকার কথা বলেন। এইসাথে তিনি মোটরসাইকেল চুরি রোধে থানায় অভিযোগ করার কথা বলেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com