বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহাদেবপুরে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ

মহাদেবপুরে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুুর (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে মহাদেবপুর উপজেলাধীন ১০টি ইউনিয়নে নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ বাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান শপথ বাক্য পাঠ করান। 
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান প্রমুখ। 
শপথ বাক্য অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়।
উল্লেখ্য, শপথ বাক্য অনুষ্ঠানে উপজেলার ১২০ জন মহিলা ও পুরুষ সদস্যগন অংশ নেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত নব নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে রজনীগন্ধার  স্টিক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com