মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খোলাহাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

খোলাহাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার  সদর উপজেলার খোলাহাটি  ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেছেন  গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে খোলাহাটি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের বরাদ্দের কাবিটা, টিআর, কাবিখাসহ  বিভিন্ন উন্নয়নমুলক কাজ গুলো পরিদর্শন করেন তিনি । 


এসময় খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী,  ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজ্জামান মিন্টু, আমিরুল ইসলাম,রুহুল আমিন ও  সংরক্ষিত মহিলা সদস্যরাসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক খোলাহাটি ইউনিয়ন পরিষদে পৌছালে পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ গুলো ঘুরে দেখেন। 
এ সময় তিনি বলেন, উন্নয়নে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে। মাদক,বাল্য বিয়েসহ অপরাধমুলক কর্মকান্ড রোধ করতে সবাইকে সোচ্চার হতে হবে।উন্নয়নমূলক কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জানান।


পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সাধারণ জনগণের মাঝে এক হাজার ৫শ মাস্ক বিতরণ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com