মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অখন্ড কুবির দাবিতে স্থানীয়দের মানববন্ধন 

অখন্ড কুবির দাবিতে স্থানীয়দের মানববন্ধন 

 

বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কে দ্বিখন্ডিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্হানীয় সচেতন এলাকাবাসী। 


সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। 


‘অখন্ড কুবি চাই’ দাবি নিয়ে উক্ত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
এসময় বক্তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের জন্য ক্যাম্পাসের আশেপাশে অধিগ্রহণ করার উপযোগী ভূমি থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহলের চক্রান্তে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রাজারখোলায় জমি অধিগ্রহণ করা হয়েছে। যেখানে পাহাড়, বনজঙ্গলে ভরপুর এবং সমতলভূমি প্রায় নেই বললেই চলে। তবুও ভূমি অধিগ্রহণের নামে একটি স্বার্থান্বেষী মহল চড়া দামে জমি বিক্রি করছে। 


তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে দয়া করে দ্বিখণ্ডিত করবেন না। চড়া দামে ভূমি অধিগ্রহণের নামে সরকারের অর্থ অপচয় করবেন না। একটি প্রভাবশালী মহল আগেই নিজেদের নামে এবং নিজেদের আত্মীয়দের নামে ভূমি অধিগ্রহণ করে রাখে। যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আমরা বলতে চাই সুষ্ঠু তদন্ত হোক। আমরা একই দামে ভূমি হস্তান্তর করতে রাজি আছি। 


উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যেখানে প্রকল্পের জন্য নির্ধারিত অর্থের অনেকাংশই ব্যয় হবে প্রায় ২০০ একর ভূমি অধিগ্রহণে। ভূমি অধিগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৭, ৯, ১২ এবং ১৩ নং মৌজার অন্তর্ভুক্ত জমি নির্ধারিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com