বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেগমগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বেগমগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি: 
নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদ নগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০),চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫), নরসিংদীর রায়পুরার চর মতি নগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার কাটার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com