বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নানা আয়োজনে নালিতাবাড়ীতে নবরূপী ক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা আয়োজনে নালিতাবাড়ীতে নবরূপী ক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাহেদুল রাসেল,নালিতাবাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, বিভিম্ন গ্রামীণ খেলাধূলা, আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় শহরের আমবাগান এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গনে এসে র‌্যালীটি শেষ হয়। পরে দুপুর ১২ টায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলাধূলাসহ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দুপুরে সংগঠনটির সভাপতি জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, প্রেসক্লাব নালিতাবাড়ী এর সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, আব্দুর রশীদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরে বিকেলে র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সমাপ্তি ঘটে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com