বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে ইএলডিসি’র এবারের আয়োজন ‘ক্যারিয়ার-এক্স’

কুবিতে ইএলডিসি’র এবারের আয়োজন ‘ক্যারিয়ার-এক্স’


কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব এবং বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে চাকরি প্রত্যাশী তরুণদের মাঝে বর্তমান সময়ের জনপ্রিয় একটি প্রোগ্রাম ‘ক্যারিয়ার-এক্স’। 
করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ই মার্চ (সোমবার) থেকে এ প্রোগ্রামটি অনলাইনে শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) একটি দেশীয় অলাভজনক প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠাকাল থেকেই তরুণ প্রজন্মদের কর্পোরেট জগতে নেতৃত্ব যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের চাকরি সংক্রান্ত ও ব্যক্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রোগ্রামের আয়োজন করে আসছে। সম্প্রতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩য়, ৪র্থ শিক্ষাবর্ষসহ মাস্টার্সের শিক্ষার্থী এবং ফ্রেশ গ্রাজুয়েটদের   জন্য এই প্রোগ্রামটি বিনামূল্যে আয়োজন করছে বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি)। 

এ বিষয়ে এন্ট্ররপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) এইচ আর এন্ড এডমিন ডিপার্টমেন্টের হেড মো. মেহেদী হাসান বলেন,’ইএলডিসির দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ক্যারিয়ার-এক্স প্রোগ্রামটি কুবি শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল গুলো আয়ত্ত করতে, ক্যারিয়ার সম্পর্কে জানতে এবং জব প্লেসমেন্টের সুযোগ করে দিবে৷ শিক্ষার্থীরা এই শিক্ষনীয় প্রশিক্ষণে সামিল হয়ে দক্ষতা অর্জন করে নিজেকে অন্যদের তুলনায় এগিয়ে নিতে পারবে। তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিওয়াইএলসি’র এই আয়োজনকে সাধুবাদ জানাই। আশাকরি, কুবিয়ানরাও নিজেদের এগিয়ে রাখতে ক্যারিয়ার-এক্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারে নিজেদের সম্পৃক্ত করবে।’

এর আগে গত ১০ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ‘ক্যারিয়ার-এক্স’ প্রোগ্রামের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। যা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।এরপর বিভিন্ন ধাপে যাচাই-বাছাই সম্পন্ন হলে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীরা  এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে, যেখান থেকে পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সহ স্থায়ীভাবে চাকরি করার সুযোগ পাবে। 

উল্লেখ্য, বাংলাদেশ ইয়োথ এন্ড লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ‘ক্যারিয়ার-এক্স’ প্রোগ্রামটি একটি পেইড প্রোগ্রাম, যার নির্ধারিত ফি ৩০০০ টাকা। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি এবার বিনামূল্যেই সরবারহ করবে এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) সাথে চুক্তিবদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com