আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
১২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ বেলা ১২:০০ ঘটিকায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে ৫০০ (পাঁচশত) শীতবস্ত্র বিতরণ করা হয়।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ,অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,সাধারন সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ,মো:এহতেশামুল আলম, সভাপতি ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ।এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম,উপ-পরিচালক (স্থানীয় সরকার),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পুলক কান্তি চক্রবর্তী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)খন্দকার ফজলে রাব্বি,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
Leave a Reply