কুমিল্লা ব্যুরোঃ
ইসি পুণর্গঠনে বিএনপির অংশগ্রহন প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, গণতন্ত্রের প্রতি নূণ্যতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত।
আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইসিটি বিভাগ আয়োজিত কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেউশন তিনব্যাপী ট্রেনিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে কেউ যদি অংশ গ্রহন নাকরে এ পক্ষ তো বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেই। বাংলাদেশ একটি গনতন্ত্র দেশ, গনতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের ভিডি ডক্টর এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব) মোঃ আবু তাহের
Leave a Reply