বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফের শুরু হয়েছে অনলাইন ক্লাস; হতাশায় শিক্ষার্থীরা

ফের শুরু হয়েছে অনলাইন ক্লাস; হতাশায় শিক্ষার্থীরা


আফ্রিদা জাহিন, রংপুর:

করোনাভাইরাসের সংক্রমণ ৩০ ভাগের উপরে থাকায় গত ২১শে জানুয়ারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 
তারই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন কার্যক্রম শুরু হয়। অনলাইন ক্লাস করতে গিয়ে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়েছেন। এমতাবস্থায় দু’জন শিক্ষার্থীর সাথে কথা হয় বাংলাদেশ বুলেটিন টোয়েন্টিফোরের।
৯ম শ্রেণির শিক্ষার্থী মায়িশা জান্নাত খান (১৪) বলেন, “স্কুল বন্ধ করে দেয়ায় আবারও অনলাইন ক্লাস করতে হচ্ছে। অনেক সময় ইন্টারনেট সংযোগ চলে যায়। তখন আর ক্লাস করতে পারি না। সরাসরি ক্লাস করলে এ সমস্যাটির মুখোমুখি হতে হতো না।”
অপরদিকে আরেক শিক্ষার্থী তাসফিয়া তানজিম আঁচল (১৪) জানায়, নিজের ফোন না থাকায় সময়মতো ক্লাসে যোগ দিতে পারেন না। তার বাবা-মা সবসময় বাসায় থাকেন না। ক্লাসে যোগ দিলেও ইন্টারনেটের জটিলতার কারণে ঠিকভাবে পড়া বোঝা যায় না। 

এ বিষয়ে একজন অভিভাবক মিরাতুন নাসরিন (৪৮) এর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, “অনলাইন ক্লাসে বাচ্চাদের খুব একটা পড়াশুনা হয় না। বেশিরভাগ সময় বাচ্চারা ক্লাসে জয়েন হয়ে অন্য কাজ করে। যার ফলে অনলাইন ক্লাস করে তারা তেমন লাভবান হয় না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com