বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে তাঁতী লীগের কমিটিতে সুজন সভাপতি, শাহাজাদা সম্পাদক

গৌরীপুরে তাঁতী লীগের কমিটিতে সুজন সভাপতি, শাহাজাদা সম্পাদক


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা তাঁতীলীগের তিন বছর মেয়াদী ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা তাঁতীলীগের সভাপতি  তাজুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আমানুল ইসলাম জলিল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। সভাপতি দেওয়ান মাসুদুর রহমান খান সুজন ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা হোসেন। 
নতুন কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি- বিপ্লব কুমার মন্ডল, নিতাই কুমার চন্দ্র, জাহাঙ্গীর আলম বাবুল,  মোঃ মজিবুর রহমান, মোঃ শহীদুল ইসলাম, বাবুল সাহা, রবিকুল ইসলাম দুদু, মোঃ কাজী সোহেল ও মোঃ আশিকুর রহমান নয়ন,  যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ এরশাদ হোসেন বাদশা, মোঃ রুবেল মিয়া ও মোঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- বাবুল মিয়া,  মোঃ জহিরুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন সহ ৬১ জন সদস্য।
এদিকে উপজেলা তাঁতীলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, শওকত জাহান মুকুল ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদি ড. সামীউল আলম লিটন।।
নতুন কমিটির সভাপতি দেওয়ান মাসুদুর রহমান খান সুজন নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার পাশাপাশি উপজেলায় তাঁতীলীগকে সুসংগঠিত করতে নতুন কমিটি মাঠে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com