রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৌরীপুরে চিরকুট লিখে বিশ্বদ্যালয় ছাত্রের আত্মহত্যা

গৌরীপুরে চিরকুট লিখে বিশ্বদ্যালয় ছাত্রের আত্মহত্যা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
চিরকুট লিখে রাজধানীর ইর্স্টান বিশ^বিদ্যালয়ের মাস্টার্সের (এলএলবি) ছাত্র জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা (২৪) নিজ ঘরে পড়ার রুমে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারী) রাত ১০ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ঘটনাটি ঘটেছে। গৌরীপুর থানার পুলিশ ওইদিন রাতে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবক গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ কালন মাস্টারের বড় ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নিজ ঘরে পড়ার রুমে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। মৃত্যুর পূর্বে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে।
গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চিরকুটে নিহত যুবক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। 
এদিকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা তার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাটি ও স্থানীয় লোকজন। প্রজ্ঞার মৃত্যুতে গৌরীপুরে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com