মোঃ এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে আবছার বাহিনীর প্রধান ১৯ মামলার পলাতক আসামী আবছার গ্রেফতার।
১০ই ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ১০.১৫ মিনিটে শহর পুলিশ ফাঁড়ির চৌকষ টিম কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭নং ওয়ার্ডের-দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা বাছা মিয়ার ঘোনা থেকে বহু মামলার পলাতক আসামী শীর্ষ ছিনতাইকারী আবছারকে গ্রেফতার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মারামারির মামলা ০৪ টি, অস্ত্র মামলা ০২ টি, দ্রুত বিচার ০১ টি, দস্যুতা মামলা ০২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯ (উনিশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার পাশাপাশি তার ছিনতাইকারীদলের অন্যান্যদের দ্রুত গ্রেফতার করা হবে।
Leave a Reply