বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১,আহত ২

দুর্গাপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১,আহত ২


আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :


নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৩৫) নামে এক সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । চাঁন মিয়া দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক সহ ৩জন গুরুতর আহত হলে  ২জন কে সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ও অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ঘন্টা চিকিৎসা দেওয়া পর ময়মনসিংহ পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয় একজনের। ও এ ঘটনায় সিএনজি চালক নুরু আলম (৩০) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ও অপর একজন সিএনজি যাত্রী হলুদ মিয়া(৩৫) কে ময়মনসিংহ থেকে বুধবার রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ হতে দুইজন যাত্রী নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা করে সিএনজি। এরপর দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক এলাকায় পৌঁছালেই অপরদিকে দুর্গাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও ২জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক নুর আলম ও হলুদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয় ও চাঁন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ঘন্টা চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা চাঁন মিয়া।
দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। আইন আনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com