সিলেট জেলা প্রতিনিধি রুহিন আহমদঃ
সিলেটে গলা টিপে নিজের এক বছর ৫ মাস বয়সী মেয়েকে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছেন নাজমিন আক্তার নামের এক নারী।বুধবার বেলা ২টার দিকে সিলেট শাহপরাণ এলাকার নিপবন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমিন জাহানকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানাপুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবাকেও পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত শিশুর নাম সাবিহা আক্তার।সিলেট থেকে আমাদের সহকর্মী রুহিন আহমদ জানান,
নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি শাহপরাণ থানার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।পারিবাহিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মানাজমিন হত্যা করেন বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।তিনি বলেন, ওসমানী হাসপাতালে ওই নারী পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আর শিশুর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই নারীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে কোতোয়ালি থানার একদল পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।প্রাথমিক পর্যায়ে নাজমিন বালিশচাপা ও গলাটিপে ধরার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply