বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ৬ মণ জাটকা ইলিশ জব্দ, ৬ জনকে জরিমানা

ঝালকাঠিতে ৬ মণ জাটকা ইলিশ জব্দ, ৬ জনকে জরিমানা


মো. নাঈম হাসান ঈমন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনের সময় ঝালকাঠির পেট্রোলপাম্প মোড় এলাকায় কুয়াকাটা থেকে বেনাপোলগামী দু’টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বাস দু’টির চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান ও জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন এই ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং কেনা বেচার ওপর সরকা‌রি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস্য আড়ৎ থেকে ডলফিন এবং সেভেন স্টার পরিবহনের দুটি যাত্রিবাহী বাসে জাটকা ইলিশ নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহরের পেট্রোলপাম্প মোড়ে তল্লাশি চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করেন। বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে জরিমানা করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, এ অভিযান জুন মাস পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা না মানলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com