বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় একটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় একটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবিতে ৯ জানুয়ারি বুধবার উপজেলা শহরের গোহাটি এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম প্রধান।  এ ছাড়াও তিনি এসব অনিয়ম তুলে ধরে পুননির্বাচন চেয়ে নির্বাচন কমিশন বরাবরেও অভিযোগ দিয়েছেন। 
সম্মেলনে তৌহিদুল ইসলাম বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওইদিন শিবপুর ইউনিয়নের শিবপুর ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত হয়। মোটরসাইকেল ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) পুনরায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তিনি উল্লেখ করেন, ২৬ ডিসেম্বরের নির্বাচনে আটটি কেন্দ্রে তিনি ৪ হাজার ৪১৬ ভোট পান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেকেন্দার আলী মন্ডল পান ২ হাজার ৬৭৫ ভোট। প্রাপ্ত ভোটের হার ছিল ৭৯ ভাগ। এতে তিনি আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ১ হাজার ৭৪১ ভোট বেশি পেয়ে এগিয়ে থাকেন। সোমবারের নির্বাচনে ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ২ হাজার ১৫১ ভোট পান এবং তিনি (তৌহিদুল) পান মাত্র ২১ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪টি। বিপুল ভোটে এগিয়ে থেকেও তিনি জাল ভোট প্রদান ও কারচুপির কারণে ৩৮৯ ভোটে পরাজিত হন। 
সম্মেলনে তৌহিদুল ইসলাম আরও বলেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ হলেও প্রায় ১৪-১৫ বছর আগে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে। 
ইতোমধ্যে ভোটার এলাকায় মৃত্যুবরণ ও চাকরির কারণে বাইরে থাকার কারণে প্রায় ৯৫০ ভোটার ভোট দিতে আসেননি। অথচ প্রদত্ত ভোট দেখানো হয়েছে ২ হাজার ১৯৫টি। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাকে অবরুদ্ধ রেখে ভোটকেন্দ্র দখল করে। তারা প্রশাসনের উপস্থিতিতেই শতকরা ৯৩ ভাগ ভোট নিজের লোকজন দ্বারা নৌকা প্রতীকে সীল মেরে ভোট গণনার ফলাফল লিখে নেন। তাই তিনি শিবপুর ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান। তিনি বলেন, ২৬ ডিসেম্বরের নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এই কেন্দ্রে ব্যালট পেপারছিনতাইয়ের চেষ্টা করেন। তারা নিজের পরাজয় বুঝতে পেরে ভোটগ্রহন স্থগিত করতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এই কারণ দেখিয়ে সেই দিনের ভোটগ্রহন কর্মকর্তারা ভোটগ্রহন স্থগিত করেন। এছাড়া নবনির্বাচিত চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল দুদকের দায়ের করা ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাত মামলারও আসামি। তাঁর পক্ষে নির্বাচনে কারচুপি করা কোনো বিষয় নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com