বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে নবজাতকের মরদেহ টেনে খাচ্ছিল কুকুর

সিলেটে নবজাতকের মরদেহ টেনে খাচ্ছিল কুকুর

সিলেট জেলা প্রতিনিধি রুহিন আহমদঃ


মঙ্গলবার বিকেলে নগরের কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশে ডাস্টবিনের পাশে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনের পাশে। অপরিপক্ক নবজাতকের মরদেহটি নিয়ে টানাটানি করছিল কুকুর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মরদেহটি উদ্ধার করেছে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেলে নগরের কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশে ডাস্টবিনের পাশে সদ্য ভূমিষ্ঠ অপরিপক্ক মেয়ে নবজাতকের মরদেহ কুকুরকে খেতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল্লাহ সংঙ্গীয় পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এলাকাবাসীর ধারনা মৃত অপরিপক্ক নবজাতকের দেহ কে বা কারা রাতের বেলায় ডাস্টবিনে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।
এ বিষয়ে শাহপরান (র.) থানার সাধারণ ডায়েরি (নং-৩৬৯) করা হয়েছে। 
ঘটনার তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com