বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পিপিএম-সেবা ও আইজি’জ ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা প্রদান

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পিপিএম-সেবা ও আইজি’জ ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা প্রদান

শাহরিয়ার কবির খুলনা।।

সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় কর্তৃক ২০২০ ও ২০২১ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের তিন পুলিশ কর্মকর্তার পিপিএম-সেবা ও তিন পুলিশ কর্মকর্তার আইজি’জ ব্যাজ পদকে ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ, সাহসীকতা, বীরত্বপূর্ণ, কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে প্রশংসনীয় ভূমিকা পালন এবং চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরূপ কেএমপি’র বিশেষ পুলিশ সুপার জনাব রাশিদা বেগম; অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সোনালী সেন এবং খুলনা থানার এসআই(নি:) জনাব মোহাম্মদ আবু সাঈদ “পিপিএম-সেবা” পদকে ভূষিত হয়েছেন।

অপরাপর, বাংলাদেশ পুলিশে কর্তব্যনিষ্ঠা, মানবিকতা, চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি ও গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক আন্দোলন শান্তিপূর্ণভাবে মোকাবিলা, ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার পূর্বক রহস্য উদঘাটন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন “জে.এম.বি” দলের সদস্য গ্রেফতার, সাহসীকতা, সেবামূলক কাজ করার জন্য কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সমীর কুমার সরকার এবং সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নি:) জনাব রহিত কুমার সরকার “Police Force Exemplary Good Service badge” পদকে ভূষিত হয়েছেন।

এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম-সহ কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার; অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com