বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে অপহরণ করে গৃহবধূকে দুই রাত আটকে ‘গণধর্ষণ’আটক ১

সিলেটে অপহরণ করে গৃহবধূকে দুই রাত আটকে ‘গণধর্ষণ’আটক ১

সিলেট জেলা প্রতিনিধি রুহিন আহমদঃ

সিলেটের জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে এক গৃহবধূকে (৩৮) অপহরণ করে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর গত রোববার রাতে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক লিলু মিয়া (৫৫) শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার পনাইরচক গ্রাম থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা দুই রাত আটকে ঐ গৃহবধূকে গণধর্ষণ এবং অমানবিক নির্যাতন করে ফেলে রেখে যায়।

এরপর ১৬ জানুয়ারি সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধূকে পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে উলঙ্গ ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম মামলা ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com