বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয় বার সুনীল গ্রেফতার

সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয় বার সুনীল গ্রেফতার

বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিনমজুর সুনীল কোচ (৩৯)। বিদ্যুৎ মামলায় গত রবিবার রাতে সুনীল কোচকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রায় সাড়ে তিন বছর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সখীপুর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভুল করে অনীল কোচের (৪৩) পরিবর্তে তারই সহোদর সুনীল কোচের নামে মামলা করেন।
জানা যায়, ২০১৮ সালের মে মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনীল কোচের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযোগে বিদ্যুৎ গ্রাহক অনীলের নামে মামলা করতে গিয়ে তারই ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে মামলা করে বিদ্যুৎ বিভাগ। অথচ ওই সময় সুনীলের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগই ছিলো না। পরে ওই মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ভোরে সখীপুর থানার পুলিশ সুনীলকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
ঘটনার সাড়ে তিন বছর পর ওই মামলায় গত রবিবার রাতে সুনীল কোচকে গ্রেফতার করা হয়। পুনরায় সুনীলকে গ্রেফতার করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনা ও গাফিলতির কারণেই বারবার নির্দোষ সুনীলকে জেল খাটতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, দিনমজুর সুনীলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিলনা। বারবার তাকে বিনা দোষে গ্রেফতার করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।
সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) আমিনুল ইসলাম বলেন, সুনীলের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে (পিডিবি) সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, আমি নতুন যোগদান করেছি। ওই সময়ের কাগজপত্র খতিয়ে দেখে গ্রেফতার হওয়া সুনীলকে আমরা সব ধরনের সহযোগিতা দেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com