বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরের নিমাইচড়া ইউপি সচিবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

চাটমোহরের নিমাইচড়া ইউপি সচিবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ


ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি:


পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খোকন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব গত ২০২০ -২০২১ ও ২১-২২ অর্থ বছরের ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের টাকার কোন হিসাব দাখিল করেননি। সে এতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাত করেছেন। সাবেক চেয়ারম্যান দায়িত্বে থাকাকালে হিসাব চাইতে গেলে নানা তালবাহানা ও সময়ক্ষেপন করেন।
সাবেক চেয়ারম্যান আরো অভিযোগ করেন কর্মসৃজন প্রকল্পের নামে ইউপি সচিব অর্থ নিয়ে আত্মসাত করেছেন। শুধু তাই নয়,বিভিন্ন সময় ইউপি সচিব ট্রেড লাইসেন্স ও ওয়ারিশিন সনদ প্রদানকালে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের স্বাক্ষর জাল করে সচিব সংশ্লিষ্টদের প্রদান করেছেন।
অভিযোগকারী সাবেক চেয়ারম্যান এ রকম একটি ট্রেড লাইসেন্সের কপি এই প্রতিবেদকের কাছে দিয়েছেন।
এ ব্যাপারে ইউপি সচিব মোঃ কামরুল হাসানের সাথে কথা বললে,তিনি বলেন,এ ধরণের কোন কাজ তিনি করেননা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তিনি জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com