বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি!

রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি!

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন শুধুমাত্র ৩ টি ইউনিয়নে। এছাড়াও বাকি ১৪ টি ইউনিয়নে বিদ্রোহী-৫, বিএনপি-২ ও জামায়াতের ৭ প্রার্থী জয়ী হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টায় মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারি ফলাফল পাওয়া যায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন,১ নং খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান (মোটর সাইকেল) আওয়ামী লীগের বিদ্রোহী,২ নং রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পটু (স্বতন্ত্র- ঢোল আওয়ামী লীগ বিদ্রোহী),৩নং পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব (মোটর সাইকেল-জামায়াত),৪ নং ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন (মোটর সাইকেল-জামায়াত),৫নং বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন (মোটর সাইকেল-জামায়াত), ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদী মাস্টার (মোটর সাইকেল-জামায়াত), ৭ নং লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী ( আনারস- আওয়ামী লীগের বিদ্রোহী), ৮ নং চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল ( আনারস- আওয়ামী লীগ বিদ্রোহী), ৯নং ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল (চশমা- আওয়ামী লীগ বিদ্রোহী), ১০ বালুয়া মাসিমপুর ইউনিয়নে মো: শাহজাহান মিয়া ( মোটর সাইকেল- জামায়াত), ১১ নং বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন ( ঘোড়া- বিএনপি), ১২ নং মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান ( নৌকা- আ.লীগ), ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার ( ঘোড়া-বিএনপি), ১৪ নং দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার ( নৌকা- আ.লীগ), ১৫ নং বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন ( নৌকা- আ.লীগ), ১৬ নং ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম ( মোটর সাইকেল-জামায়াত) ও ১৭ নং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম ( মোটর সাইকেল-জামায়াত)।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী বলেন,অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com