সুরুজ আলী,বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২০/২১ অর্থবছরে বনপাড়া পৌরসভার নির্বাচিত উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উপজেলা হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মদ হাবিবা খাতুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ মারিয়াম খাতুন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম-গুরুদাসপুরে বার বার নির্বাচিত এমপি ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, ডাক্তার তামান্না সরকার, মেডিকেল অফিসার ইউএইচসি।এই সময় ৫০০ জন মা ও শিশুদের মাঝে ড্রাই কেক ডানো দুধ ওরস্যালাইন লাইফবয় সাবান এবং মাক্স বিতরণ করেন।
Leave a Reply