মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিটিভি বিতর্ক: প্রথম রাউন্ডে ঢাবিকে হারালো কুবি

বিটিভি বিতর্ক: প্রথম রাউন্ডে ঢাবিকে হারালো কুবি


কুবি প্রতিনিধি:


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ‘বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এ প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম শহীদ আসাদকে ২-১ ব্যালটে হারিয়ে জয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিম দ্বীপশিখা।
বৃহস্পতিবার ( ৩রা ফেব্রুয়ারী) বিকাল পাঁচটায় বিটিভির রামপুরা কেন্দ্রে “দেশি প্রযুক্তিবিদরাই পারে আমাদের তথ্য প্রযুক্তি খাতকে উন্নত করতে” বিষয়ের উপর বিতর্কটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আফরিন দীপা ও কাউসার আহম্মেদ বাধঁন যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক ঘোষিত হন।
 তাছাড়া প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে আরও প্রতিনিধিত্ব করেন আল নাঈম, মোঃ তারিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা ও রাসেল মিঞা।  উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ইতোমধ্যে ২০২১ সালে টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় পরপর দুইবার বিজয় লাভ করে। এছাড়াও বিতর্ক চর্চার  পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে সংগঠন হিসেবে নিজেকে যুক্ত রেখেছে এই ডিবেটিং সোসাইটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com