শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন হরিয়াগাই এলাকা হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহাবুদ্দিন মীর (৩৫), পিতা- মোঃ মেঘন আলী মীর ওরফে মেগু, মাতা-আনোয়ারা বেগম, সাং- বাদ্রাকান্দা, ২। স্বপ্না আক্তার (৩০) স্বামী- আবুল বাশার, পিতা বাল্লাদ আলী, মাতা চন্দ্রবানু সাং রঙ্গেরকান্দা উভয় থানা-তারাকান্দা, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে ২ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com