বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে ২০ সাংবাদিকদের ওপর হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

বরিশালে ২০ সাংবাদিকদের ওপর হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

সোহেল রানা,ঢাকা:

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জাল জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিরা (মহুরী) সাংবাদিকদের উপর এই ন্যক্কারজনক হামলা চালায়।

এতে বরিশালের স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২০ সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনা ন্যাক্কারজনক। আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করে তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com