বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ডাকাতির মামলায় ৬ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে ডাকাতির মামলায় ৬ জনের যাবজ্জীবন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে একটি ডাকাতির মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চঁান মিয়া সোহেল, শহিদুল ইসলাম, মো. নাসির, আমিনুল ইসলাম, ইশ্রাফিল বেপারী ও দলিল উদ্দিন শেখ। এদের মধ্যে শহিদুল ইসলাম আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানাযায়, ২০০৮ সালের ২৯ জুলাই রাতে দক্ষিণ রাজাপুর গ্রামে হাজী মুনসুর আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরের তিনি বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে চান মিয়া সোহেলের বাড়ি রাজাপুরের নিজ গালুয়া গ্রামে। অন্যদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com