বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন

বোয়ালমারীতে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বোয়ালমারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (২ ফেব্রুয়ারি) চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া নামক স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান এবং চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সর্বসাধারণ এবং কৃষকের সামনে দুটি আধুনিক ধান রোপণ যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করার পদ্ধতি দেখানো হয়। আধুনিক ধান রোপণের ওই যন্ত্রের সাহায্য সমগভীরতায়, সম দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। এতে খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে। কৃষকদের মধ্যে সচতেনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। উপজেলার ৮১ জন কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে যন্ত্রের সাহায্যে চারা রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি যন্ত্রের সাহায্যে দিনে দুই থেকে আড়াই একর জমিতে ধানের চারা রোপণ সম্ভব।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৫০ একর জমিতে বীজসহ চারা তৈরি করে রোপণ করার উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, কৃষক শুধু জমি তৈরি করে দেবে এবং সার দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com