বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ টি ভোট কেন্দ্রের অভিযোগের তদন্ত সম্পন্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ টি ভোট কেন্দ্রের অভিযোগের তদন্ত সম্পন্ন


শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ও মহিমাগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ৩ টি কেন্দ্রের অনিয়মের অভিযোগের তদন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশ ও র‌্যাবের লাঠিচার্জের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 
 মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা হলরুমে রংপুর বিভাগীয় নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ তদন্তের শুনানী গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, উপজেলা নির্বাচন অফিসার বিএস বজেন্দ্র নাথ। তদন্ত শুনানীকালে উভয় পক্ষের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন  পথচারী আহত হয়েছেন। পরে পুলিশ ও র‌্যাব লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । তদন্ত শেষে  আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের তদন্ত সম্পর্কিত বিষয়ে ব্রিফিং দেন। 
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার শালমারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাইগুনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৮ নং ওয়ার্ডের হিয়াতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইয়ুব আলী (চশমা) প্রতিক নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দায়ের করেন। 
অপর দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিংজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ নিয়ে এসে পৃর্থক ভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম কাদির মিঠু (আনারস) প্রতিক অভিযোগ দায়ের করেন। 
সেই দুটি অভিযোগের আলোকে নির্বাচন কমিশন থেকে তদন্ত করে ১০ কর্ম দিবসের মধ্যে রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। 
উক্ত তদন্তে নির্বাচনের সাথে জড়িত ওই ৩ টি কেন্দ্রের সকল কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জবানবন্দি গ্রহণ করেন তদন্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com