বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে‘অপপ্রচারে’সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নিন্দা

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে‘অপপ্রচারে’সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নিন্দা

সোহেল রানা,সাভার(ঢাকা):

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তাকে ‘একটি মহলের ষড়যন্ত্র’ ও ‘কাল্পনিক অপপ্রচার’ বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছে সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ।

সোমবার (৩১জানুয়ারি) সকালে অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসানের সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় নিন্দা জানান উপস্থিত শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার পহেলা ফেব্রুয়ারি সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ও সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ ইমরুল হাসান এবং সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: ফজলুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত। যে মুহূর্তে শিক্ষামন্ত্রী চরম বিপর্যস্ত এই শিক্ষাকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সে মুহূর্তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ের সঙ্গে শিক্ষামন্ত্রী ও তার পরিবারের কোনো সম্পৃক্ততা না থাকার পরও বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এসময় সভায় আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ দিল আফরোজা শামীম, শিক্ষক পরিষদের সম্পাদক ফজলুল হক সহ কলেজের সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com