আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন করা হয়েছে।মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু কে সভাপতি এবং আজিজুর রহমান ইমন কে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ কমিটি অনুমোদন দেন। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দিয়েছেন। নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিবেন বলেও নির্দেশ প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক,ডাকসুর সাবেক পরিবহন বিষয়ক সম্পাদক অভিনন্দন জানিয়ে বলেন,ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন ( Emon Rahman),আপনাদের দক্ষ নেতৃত্বে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত হোক,সেই প্রত্যাশা ব্যক্ত করি৷
Leave a Reply