বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে আইনজীবীদের নির্বাচনে বিএনপিপন্থি সভাপতি-সম্পাদক

ময়মনসিংহে আইনজীবীদের নির্বাচনে বিএনপিপন্থি সভাপতি-সম্পাদক

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭টি বিএনপি পন্থি ও ৮টিতে আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।তবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিশাল ভোটের ব‍্যাবধানে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন।শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।এতে ৪৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নূরুল হক এবং ৪৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু।বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ও আজহারুল হক আজহার। সহসম্পাদক পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ এবং বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মাজেদুল করিম সজল, অডিটর পদে বিএনপিপন্থী আইনজীবী ওবায়দুল হক শোভন বিজয়ী হয়েছেন।সদস্য পদে সাতটির মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। তারা হলেন- হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মোহাম্মদ সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন। অন্যজন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নূরে আলম রিপন নির্বাচিত হয়েছেন।এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই নির্বাচনে ৯৪৭ জন ভোটারের মধ্যে ৮৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com