আনোয়ার সাদত জাহাঙ্গীর ময়মনসিংহঃ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (২৯ জানুয়ারি) রাত ১০ টায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,মময়মনসিংহ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা’র উপস্থিতিতে প্রায় দুই শতাধিক দুস্থ,অসহায়, সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ শাখার সভানেত্রী মিসেস কানিজ আহমার।এছাড়াও আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার রায়হান,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান (হেড কোটার),ফজলে রাব্বি (প্রশাসন) শাহ কামাল আকন্দ পিপিএম বার ,ওসি কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত)কোতোয়ালী মডেল থানা, মাহবুবুর রহমান,১ নং ফাঁড়ি ইনচার্জ, পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
Leave a Reply