বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে বিরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে বিরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (রবিবার ৩০ জানুয়ারি) দুপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগমের পৌর শহরের নিজ বাসায় ১৭ জন বিরাঙ্গনা’কে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার ও পরিকল্পনার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা.নাসিমা আক্তার জাহান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, বিটিভি জেলা প্রতিনিধি ,মাসুদ রানা পলক,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম,  সাংবাদিকরা উপস্থিত ছিলেন । 
শীতবস্ত্র বিতরণের সময় ডাঃ নাসিমা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এদেশের মানুষের জন স্বাধীনতা এনে দিয়েছে তারা কোনভাবেই সমাজের ছিন্নমূল মানুষের মতো জীবন যাপন করতে পারে না তাদের পাশে আমি সর্বদা আছি । তাই মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালীর সহায়তায় ১৭ জন বিরাঙ্গনাকে শীতবস্ত্র উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 
এবিষয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম বলেন,আমি আমার সবটুকু দিয়ে বিরাঙ্গনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি , তাদের খুঁজে বের করে তাদের তালিকাভুক্ত করেছি , তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বিভিন্ন সময় তাদের জীবনের ইতিহাস শুনেছি এবং সরকারের সব ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছি । আমি তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে যেতে চাই এবং তাদের জীবনের ইতিহাস শুনে একটি বই প্রকাশ করতে চাই । আমি ইতোমধ্যে ডাঃ নাসিমা আপার সাথে কথা বলেছি এবং তিনি বই প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেছেন খুব শীঘ্রই তাদের ‘কে নিয়ে বই প্রকাশ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com