মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ড, এক কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত-৪

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ড, এক কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত-৪

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩/৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের তিন কক্ষের একটি টীনসেট কাঠের ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীসহ ৪জন আহত হয়েছেন। কাঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে নেছারের খাবার হোটেল থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে। 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বাজারের নৈশ প্রহরীরা বাজারে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেয় এবং মসজিদ থেকে মাইকিং করে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ইতো মধ্যে মো. নেছারের হোটেল, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টীনসেট ৩কক্ষের একটি কাঠের ঘর, পলাশের কম্পিউটারের দোকান, মাসুদের জুতার গোডাউন, বাবুলের গামের্ন্টস পোষাকের দোকান ও বাবুলেনর জুতার দোকান, শাহজাহানের মুদি দোকানসহ ৬/৭টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের মতে এ অগ্নিকান্ডে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, রাত ১২ দিকে আগুণ লাগার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে যাই এবং আগুণ নিয়ন্ত্রণের চ্ষ্টো চালাই। পরে বামনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমাদের সাথে যোগ দেয়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এতে প্রাথমিক ভাবে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com