শেখ মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলছে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা। এ নির্বাচনে উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে।
শুক্রবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ষষ্ট ধাপে ইউপি নির্বাচনে ধাপেরহাট ইউনিয়ন আ: লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল কবির মিন্টু নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। তার পক্ষে গণসংযোগে অংশ নেন উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে। ইটপাটকেলের ঢিলে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
এ বিষয়ে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ঘটনার শিকার উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, পুলিশের উপস্থিতিতে চশমা প্রতীক প্রার্থী শহিদুল ইসলাম সিপন তার লোকজন নিয়ে আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
সাদুল্লাপুর ধানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply