বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে পিআইও এর বিরুদ্ধে তথ্য কমিশনের সমন জারী

গৌরীপুরে পিআইও এর বিরুদ্ধে তথ্য কমিশনের সমন জারী


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু সমন জারী করেছে তথ্য কমিশন। আগামী ৩০ জানুয়ারী রবিবার শুনানীতে হাজির থাকার জন্য এ সমন জারী করা হয়। 
জানা যায়, গত ২৯-০৯-২০২০ তারিখে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব সোহেল রানা পাপ্পু বরাবর তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন। ইতোমধ্যে ২০ কর্ম দিবসের অধিক সময় অতিবাহিত  হওয়ার পর চাহিত তথ্য বা অপারগতা সংক্রান্ত পত্র না পাওয়ায় তিনি গত ০১-১১-২০ তারিখে  গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বরাবরে অপিল করেন। কিন্তু সেখান থেকেও তিনি কোন সাড়া মেলেনি।
পরে তিনি গত ০৮-০২-২১ তারিখে তথ্য কমিশন বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। গৌরীপুর পিআইও, ইউএনও বিষয়টি নজরে না নিলেও বিষয়টি নজরে নেয় তথ্য কমিশন। তারা জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা বরাবরে আপীল করার নির্দেশ প্রদান করে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিনকে একটি চিঠি পাঠায়। 
গত ২১/০৯/২০২১ তারিখে ময়মনসিংহ ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা বরাবরে আপীল করেন। কিন্তু তাতেও কোন ফলপ্রসু হয়নি। তাই তিনি অপারগ হয়ে পুনরায় গত ০৩ নভেম্বর ২০২১ তারিখে তথ্য কমিশন বরাবরে আরেকটি অভিযোগ দাখিল করেন। এরই ভিত্তিতে ২৫ জানুয়ারী মঙ্গলবার তথ্য কমিশনের এ সমন চিঠি হাতে পান তিনি।
এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী  তথ্য প্রাপ্তির জন্য আবেদন করি। কিন্তু আমাকে কোন প্রকার তথ্য বা অপারগতা সংক্রান্ত পত্র না দেয়ায় আমি আপিল করি। সেখানেও কোন সাড়া না মেলায় আমি তথ্য কমিশন বরাবরে অভিযোগ দাখিল করতে বাধ্য হই। সাংবাদিক হিসেবে নয় আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তথ্য প্রাপ্তি আমার অধিকার। তাই আমি আমার অধিকার আদায় করতে তথ্য কমিশনের সাহায্য প্রার্থী হয়েছি।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বলেন, তিনি তথ্য কমিশনের সমন জারির বিপরীতে শুনানীতে অংশগ্রহণ করে জবাব প্রদান করবেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com