শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষক আরফান আলীর মৃত্যুবার্ষিকীতে শোকর‌্যালি ও স্মরণসভা

গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষক আরফান আলীর মৃত্যুবার্ষিকীতে শোকর‌্যালি ও স্মরণসভা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত আরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকারি শিক্ষক প্যানেলের উদ্যোগে মঙ্গলবার (২৫জানুয়ারি) স্মরণসভা, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রয়াত আরফান আলী ছিলেন শিক্ষক সমাজের আইকন। নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের অধিকার আদায়ের একজন বলিষ্ট কর্মী ছিলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরমুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম। সঞ্চালনা করেন ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন গৌরীপুর সহকারি শিক্ষক প্যানেলের প্রতিনিধি মো. ফারুকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম, আবু রায়হান, আব্দুর রাশিদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবে সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, গোলাম কিবরিয়া, মো. হাবিবুর রহমান, গোলাম আকবর, আনোয়ারুল ইসলাম, মো. আব্দুল খালেক, মাসুদ আলম ভূইয়া ও মরহুমের পুত্র নাভিন আল মুসা। 
এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, মো. মহসিন মিয়া, রাহিমা আক্তার রুমা, সেতু নাহা, সোহানা আক্তার ঝুমা, তানিয়া সুলতানা, ফাতেমা আক্তার খাতুন, দিতি বানু, রফিকুল ইসলাম, মো. রাজিব হোসেন, নয়ন কুমার দাস, সুজন দাস প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com