আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল ৪টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোয়ালমারী উপজেলা ও আলফাডাঙ্গার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি তারেক হাসান, ডিডিএলজি মো. আসলাম মোল্যা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
Leave a Reply