শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দায়িত্বে থাকাকালিন সময়ে জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা)” পদক পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে গাইবান্ধা জেলায় যোগদান করেন বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি ২৪ তম ব্যাচের বিসিএস কর্মকর্তা এ জেলায় যোগদানের পর হতে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি সামাজিক জনসচেতনতায় ব্যাপক ভাবে কাজ করেন গাইবান্ধা জেলা পুলিশ। করোনা কালিন সময়ে তিনি জেলা জুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিয়েছেন বস্ত্র ও খাদ্য ও চিকিৎসা সহায়তা। এছাড়া জেলার ২ জন মানসিক প্রতিবন্ধি ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সফল হন তিনি। অসংখ্য সাফলতা দেখিয়েছেন এ জনবান্ধব পুলিশ সুপার। নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করেছেন সর্বসাধারণ মানুষের সাথে। আরো অনেক সাফল্য তার হাত ধরে জেলা পুলিশের রয়েছে যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসব সাফল্যের স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত হলেন গাইবান্ধা জেলার জনবান্ধব পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ “পুলিশের রাষ্ট্রপতি পুলিশ পদক”(পিপিএম – সেবা) পাবার গৌরব অর্জন করেন গাইবান্ধা জেলার জনবান্ধব পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়। ২০২১ সালে অসিম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম)’ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ৫০জনকে এসব পদক দেয়া হয়।
Leave a Reply