বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিভিন্ন দাবিতে কুবি রেজিস্ট্রারের কার্যালয়ে জড়ো কর্মকর্তারা, উত্তপ্ত কার্যালয়

বিভিন্ন দাবিতে কুবি রেজিস্ট্রারের কার্যালয়ে জড়ো কর্মকর্তারা, উত্তপ্ত কার্যালয়


কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তাদের পদোন্নতিতে বঞ্চিত করা, জামাত-শিবির পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯জানুয়ারি) এ সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে তারা রেজিস্ট্রার কার্যালয়ে জড়ো হলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। 
সরেজমিনে দেখা যায়, বুধবার সন্ধ্যায় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদসহ কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরের কার্যালয়ে উপস্থিত হন। এসময় রেজিস্ট্রারের সাথে কর্মকর্তাদের ব্যাপক উচ্চবাচ্য হয়। কর্মকর্তারা রেজিস্ট্রারের মুখোমুখি হয়ে রেজিস্ট্রারের নানা অপকর্মের কথা বলেন।
এসময় কর্মকর্তাদের মাঝে একজন বলেন, আপনি শিক্ষক, কর্মকর্তাদের চেয়ারে বসে আমাদের কর্মকর্তাদের পদন্নোতি না দেয়া, নিজের ইচ্ছানুযায়ী যা খুশি তাই করা, বিএনপিপন্থীদের বিশেষ সুবিধা দেয়াসহ অনেক অনিয়ম করেছেন।
এছাড়াও, কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্টারের অপসারণের দাবিতে গণ স্বাক্ষর সম্বলিত বিভিন্ন স্মারকলিপি সাংবাদিকদের কাছে জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com