বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ফায়ার সার্ভিসের পানিবাহি গাড়িতে আগুন

তালতলীতে ফায়ার সার্ভিসের পানিবাহি গাড়িতে আগুন


কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধি:


বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের অফিসে প্রবেশ মূহুতেই একটি পানিবাহি গাড়িতে অগ্নিকাণ্ড। এ সময় ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোষাক পুড়ে যায়।বুধবার(১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নবনির্মিত ভবনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ত ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,এ উপজেলায় র্দীর্ঘ প্রতিক্ষার পরে নির্মিত হয় ফায়ার সার্ভিস স্টেশন। উদ্বোধনের অপেক্ষায় ছিলো এ স্টেশনটি। এ জন্যই আজ বুধবার বিকালে আমতলী থেকে ফায়ার সার্ভিস সদস্যসহ কর্মকর্তারা একটি পানিবাহি সহ তিনটি গাড়ি তালতলীতে রহনা হয়। এই তিনটি গাড়ির ভেতরে পানিবাহি গাড়িটি ফায়ার সার্ভিস স্টেশনে প্রবেশের মুহুর্তেই আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহয়তায় গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে গাড়িটি পিছনের দিক থেকে অর্ধেক ও ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোষাক পুড়ে যায়। কিভাবে আগুন ধরেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে বলেও জানান তারা। তবে ফায়ার সার্ভিসে দাবি করেন আমতলী-তালতলী সড়ক খারাপ থাকায় গাড়িটি চালিয়ে আসায় মেশিন গরম হয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে বাকি দুইটি গাড়ির কোনো সমস্য হয়নি।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, পিছন থেকে আগুনা লাগা অবস্থায় গাড়িটি অফিসের ভিতরে ঢোকে। এর পরে ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আমরা আগুনা নিয়ন্ত্রনে কাজ করি। গাড়িটির পিছনের দিকটা পুড়ে যায় ও  একটি মটর-মেশিন সম্পূর্ণ ছাই হয়ে যায়। এ ছাড়াও গাড়িতে থাকা সদস্যদের বিছানা-পোষাকসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক(চঃদাঃ) জাহাঙ্গীর আহমেদ বলেন, আপনারা এই নিউজটা করিয়েন না। তাহলে তালতলীর জন্য খারাপ হবে। আমি চাই দ্রুত এই ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন হোক। তিনি আরও বলেন কি কারণে আগুন লাগছে ও কি পরিমান ক্ষতি হয়য়ে তা খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com