শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে চোলাই মদ ও পলাতক আসামি গ্রেফতার

তানোরে চোলাই মদ ও পলাতক আসামি গ্রেফতার


সোহেল রানা,তানোর (রাজশাহী)প্রতিনিধিঃ


রাজশাহীর তানোরে দেশীয় চোলাই মদ ও পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন(বিপিএম বার) ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ)সহ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেলের দিকনির্দেশনায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ পারিজারি মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়।আসামীরা হলেন, উপজেলার বাধাইড় ইউপির ধামধুম গ্রামের মৃত সুতার মুর্মুর ছেলে শ্রী চরন মার্মু(৬০)কে ১০লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এছাড়াও আরো আসামীরা হলেন, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের ইসলামের পুত্র সজিব আলী(৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মাহাবুর রহমান বাবু(৩৪), বেলঘরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সুমন আলী, ভদ্রখন্ড গ্রামের ভোলা মন্ডলের ছেলে ইনসান আলী, মথুরাপুর গ্রামের ফকির মন্ডলের ছেলে আবুল কাসেম, ভদ্রখন্ড গ্রামের নজীর বাদশার ছেলে সবুজ উদ্দিন, বাতাসপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকারের ছেলে উজ্বল কুমার সরকার, সরনজাই গ্রামের মাজেদ আলীর ছেলে মাজহারুল ইসলাম।তানোর থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে আসানীরা অত্যন্ত গোপনে এলাকায় দেশীয় চোলাই মদের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com